মিরসরাইয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ
চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের ঘটনায় মো. রুবেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত যুবককে আদালতে প্রেরণ করে জোরারগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ রাতে এক নারীকে শয়নকক্ষে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর থেকে ওই নারীর সাথে মোবাইলে যোগাযোগ রাখে গ্রেপ্তারকৃত মো. রুবেল। পরে গত ১৫ জুলাই ওই নারীকে আবারো একাধিকবার ধর্ষণ করে যুবক। একপর্যায়ে ওই নারী অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে ডাক্তারি পরিক্ষা করলে জানতে পারেন তিনি সাড়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ভুক্তভোগী নারী জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
T.A.S / জামান
রাণীনগরে ২ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট
বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত
সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২
সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ
ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য
শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত
আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে
জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী
রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি