ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

অভয়নগরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৩০-৯-২০২৪ বিকাল ৫:৫৩

‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে যশোরের অভয়নগরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাজ কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এএফএম অহেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা তাহসীন রেজা।

আরো বক্তব্য রাখেন- শিক্ষার্থী আফরোজা আক্তার লিজা ও ফাতেমা সাকিব লিরা প্রমুখ। উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আওতায় সকল কিশোরী ক্লাবের মেয়েদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

T.A.S / জামান

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার