ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাসূল (সা.)-কে কটূক্তি করায় বিক্ষোভ মিছিল-সমাবেশ


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৩০-৯-২০২৪ বিকাল ৬:১

মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে ভারতের হিন্দু পুরোহিত মহারাজ কর্তৃক কটূক্তি করার প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদ পাটগ্রামের আয়োজনে এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ছাড়াও মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের পূর্ব চৌরঙ্গী মোড় এলাকা থেকে শুরু করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে শহরের পশ্চিম চৌরঙ্গী মোড়ে সমাবেশ করা হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পাটগ্রামের ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি ও রেলস্টেশনপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ নজরুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- পাটগ্রামের ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও থানা পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, তালিমুল নিসা মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি আবুল কাশেম, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি নাজমুল হুদা ও পাটগ্রাম ওলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের প্রমুখ।

T.A.S / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু