সাভারে যৌথবাহিনীর সাথে বিক্ষুব্ধ শ্রমিকদের সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন ও কারখানা খুলে দেয়ার দাবিতে যৌথ বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে নিহত হয়েছে এক শ্রমিক।এই ঘটনায় আহত হয়েছে শতাধিক শ্রমিক। ক্ষুব্ধ শ্রমিকরা একজোট হয়ে সেনাবাহিনী পুলিশ ও র্যাবের কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় নিহত শ্রমিকদের নাম কাউসার।
এদিকে ঘটনায় গুলিবিদ্ধ অপর দুই শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন রাসেল ও নয়ন। আহত সবাই আশুলিয়ায় ন্যাচারাল গার্মেন্ট এর শ্রমিক বলে জানা গেছে। এ ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা শিল্পাঞ্চলে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রক্তক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর শৃঙ্খলা বাহিনীর গুলিতে শিল্পাঞ্চলে শ্রমিক হতাহতের ঘটনা এই প্রথম।
ঘটনার পরিপ্রেক্ষিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা । এতে সড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির কবলে পড়েন সাধারণ যাত্রীরা। বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোঃ সারওয়ার আলম।
পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবরোধ করে এই বিক্ষোভ শুরু করে বার্ডস গ্রুপের শ্রমিকরা। গত ২৮ আগস্ট থেকে আশুলিয়ার বুড়িবাজার এলাকার বার্ডস গ্রুপ বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। সোমবার শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা করেনি। প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেবার অনুরোধ করলে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়। অবরোধের কারণে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে সড়কের যান চলাচল।
এদিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় সোমবার খোলা দেখা গেছে অধিকাংশ তৈরি পোশাক কারখানা। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি, ও সাধারণ ছুটির কারনে ৭টিসহ মোট ১৮টি কারখানা বন্ধ রয়েছে।
শিল্প পুলিশ বলছে, যে কোন ধরনের সহিংসতা এড়াতে, শিল্পাঞ্চল ঘিরে রয়েছে যৌথবাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্ম পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা তৎপর রয়েছে।
T.A.S / জামান
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ