ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

৬টি রেডিয়েন্ট ওয়ার্মার মেশিন পেলো চট্টগ্রাম ইন্টারন্যাশনাল হাসপাতাল


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১-১০-২০২৪ দুপুর ১১:৫৩

বাংলাদেশে সহ বিশ্বের সবদেশে নবজাতক শিশু জন্ম নেওয়ার পরে শিশুর ওজন কম হলে বা অসুস্থ হলে রেডিয়েন্ট ওয়ার্মার মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নবজাতকের চিকিৎসা করা হয়।কিন্তু রেডিয়েন্ট ওয়ার্মার মেশিন  না থাকার কারণে দেশে মৃত্যু হচ্ছে অনেক নবজাতক শিশুর।

এবার দেশে নবজাতক শিশুর মৃত্যু হার কমাতে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ৬টি রেডিয়েন্ট ওয়ার্মার মেশিন স্পন্সর করেছেন যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটি। সংস্থা নেতৃবৃন্দরা ৬টি রেডিয়েন্ট ওয়ার্মার মেশিন বুঝিয়ে দেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।

মুসলিম চ্যারিটির বাংলাদেশের কান্ট্রি হেড এম ফজলুল করিম জানান,মুসলিম চ্যারিটি বিশ্বের ১৬টি দেশে মানবিক কাজ করে থাকে,বাংলাদেশ ২০১৩ সাল থেকে মানবিক কাজ করে আসতেছি । আমরা দেখলাম প্রতিবছর নবজাতক শিশুর মৃত্যু হার বাড়ছে বাংলাদেশে। তাই আজকে আমরা মুসলিম চ্যারিটি মাধ্যমে ৬টি রেডিয়েন্ট ওয়ার্মার মেশিন দিয়েছি,আমি মনে করি এই মেশিনগুলোর জন্য আরো অনেক নবজাতক শিশুর জীবন বাঁচবে। আমি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষে ধন্যবাদ জানাচ্ছি,সে সাথে আগামীতে আমরা চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল পাশে সব সময় মুসলিম চ্যারিটি
থাকবে। 

এ সময় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল শিশু বিভাগের ডাক্তার বলেন,নবজাত যে সব শিশু সময়ের আগে হয়ে যায় তাদের রেডিয়েন্ট ওয়ার্মার মেশিন মাধ্যমে চিকিৎসা নিতে হয়, সেক্ষেত্রে এই মেশিনের মাধ্যমে অনেক শিশুর জীবন বাঁচবে,এই সেবা অনেক ব্যয়বহুল আমি মনে করি মুসলিম চ্যারিটি যে ৬টি রেডিয়েন্ট ওয়ার্মার মেশিন দিয়েছি তাতে রোগীেদর বিলের ক্ষেত্রে অনেক সাশ্রয় হবে ও সে সাথে এই হাসপাতাল থেকে আরো ভালো মানের সেবা পাবে নবজাতক শিশুর। 

মুসলিম চ্যারিটি সংস্থা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা:আব্দুর রাজ্জাক খান
তিনি জানান,দরিদ্র রোগীদের চিকিৎসার ক্ষেত্রে এটি একটি মহৎ উদ্যোগ,যে সব নবজাতক শিশু সময়ের আগে পৃথিবীতে জন্মগ্রহণ করে তাদের জন্য রেডিয়েন্ট ওয়ার্মার মেশিন খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল সব সময় দরিদ্র মানুষের পাশে আছে পাশে থাকবে আমি মনে করি।সমাজের বিত্তবান ও বিভিন্ন সংস্থা এভাবে গিয়েছি আসলে অসহায় মানুষরা চিকিৎসা সেবা থেকে আর কেউ বঞ্চিত হবে না।

এ দিকে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন কার্যক্রম মুসলিম চ্যারিটি সংস্থা নেতৃবৃন্দদের কাছে তুলে ধরা হয়,এ সময় হাসপাতালের চেয়ারম্যান ডা: হাজী দ্বীন মোহাম্মদ, ডা:বখতিয়ার,ডা:রোকসানা আহমেদ,মো:আজাদ চৌধুরী,মো: ইসমাইল সহ যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটির নেতৃবৃন্দরা 
উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২