ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

খালিয়াজুরীতে দুর্বৃত্তদের রোষানলের হাত থেকে রেহাই পায়নি ৬টি গবাদিপশু


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১-১০-২০২৪ দুপুর ১১:৫৫

নেত্রকোণার চারণ ভূমি খালিয়াজুরীর হাওড়। এই হাওরাঞ্চলে প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে উঠা গবাদিপশুও  নিরাপদ নেই দুর্বৃত্তদের হাতে। এমনই ঘটনা ঘটেছে খালিয়াজুরী উপজেলাধীন   চাকুয়া ইউনিয়নের নাওটানা বাগ, সন্দুকের কান্দা, ফরিদপুরের  হাওড়।

জানা যায়, ২৯ সেপ্টেম্বর উল্লেখিত হাওড়ে জগন্নাথপুর গ্রামে ৬ টি বড় মহিষ ঘাস খাচ্ছিল বা উক্ত হাওড়ে চড়ানো ছিল। কিন্তু বা কারা উন্মুক্ত স্থানে চড়ানো মহিষগুলিকে লোহার রড়, দা দিয়ে বেদরম পেটানো হয়। এমনকি গোপনাঙ্গ দিয়ে রড ঢুকিয়ে মারাত্মকভাবে জগম করা হয়। বেধড় পেটানোর ফলে মহিষগুলির তিনটা মহিষের পাজর ভেঙ্গে যায় ও মেরুদন্ডে ফাটল ধরে তাছাড়া বাকী তিনটি মহিষের পা ভেঙ্গে দেয়া ও লেজ কেটে ফেলা হয়। নির্মম অত্যাচারে ১টি মহিষ মারা যাওয়ায় ভাসমান পানিতে ভাসতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাকী পাঁচটির অবস্থা খুবই খারাপ।  যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। 
জগন্নাথপুর গ্রামে সোহেল শিকদার বলেন,এমন নির্দয় মানুষ আমার জীবনে কখনও দেখি নাই। ৬ টি বোবা প্রাণীকে এমনভাবে নির্যাতন করবে এমনটা কখনও ভাবি নাই। এই পশুগুলিকে এভাবে অত্যাচার করা কি আদৌ মানুষের কাজ?  তিনি জানান, আমার একটি মহিষও জালিমদের অত্যাচারে মারা গিয়াছে। তাছড়াও মেন্দিপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যানের ১টি জগন্নাথপুর গ্রামে রুস্তম আলীর ছেলে সুরাপ মিয়ার ১ টি, মোঃ লাল মিয়ার ছেলে মোঃ এয়াকুব মিয়া( মেম্বার)  ২ টি,  মহব্বত আলীর ছেলে মোঃ মগল মিয়ার ১ টি, ,  আব্দল হাকিমের ছেলে মোঃ হামিদ আলীর   ১ টি, এছাড়া গোবিন্দশ্রী গ্রামের ১টি। মোঃ সোহেল আরও জানান এ নিয়ে খালিয়াজুরী থানায় অজ্ঞাত  নামে একটি সাধারণ ডায়রী করা হয়েছে। এলাকাবাসীর কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, উক্ত হাওড়ে ধানী জমি ও  মিষ্টি কুমড়ার জন্য তৈরী জমিতে উন্মক্ত মহিষ দ্বারা ক্ষতি সাধিত হওয়ার প্রেক্ষিতে এমন বর্বর আচরণের ধারণা করা হতে পারে বলে জানান। তবে বিষয়টি ব্যক্তিগত আক্রোশের ফলেই না কি অন্য কােন কারণ থাকতে পারে বলা যাচ্ছে না। 

এ বিষয়ে জানতে চাইলে খালিয়াজুরীর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ মকবুল তালুকদার বলেন, এ নিয়ে  থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। তবে বিষটি তদন্ত করা হচ্ছে। 

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন