ঢাকা বৃহষ্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

খুবির পাইকগাছা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১-১০-২০২৪ দুপুর ১২:১

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পাইকগাছা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (পিএসএকেইউ) ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করা হয়। এবারের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বাংলা ডিসিপ্লিনের রিফাতুল্লাহ শেরদীল শান্ত এবং সাধারণ সম্পাদক হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের তাওহীদুজ্জামান ফিরোজ। এই কার্যনির্বাহী পরিষদ আগামী এক বছরের জন্য নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত পদে কমিটির কার্যক্রম পরিচালনা করবে। 

সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মো. মাছুম বিল্লাহ, দেবাশীষ অধিকারী ও মো. ইকরামুল হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান, শেখ শাকিলুর রহমান, আল-আমীন বিশ্বাস ও আকাশ মণ্ডল। সাংগঠনিক সম্পাদক পদে কর্তব্য পালন করবেন তন্ময় বিশ্বাস ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে তামিম হাসান, জাহিদুর রহমান রাজিব। কোষাধ্যক্ষ পদে ইব্রাহিম খলিল। দপ্তর সম্পাদক হিসেবে কাকন কুমার সানা ও সহ-দপ্তর সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক। সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন সায়মা সাদিয়া, উর্মি মণ্ডল, শাহিলা সিরাজ ও অনন্যা বাছাড়। প্রচার সম্পাদক নাঈমুজ্জামান দিপু, সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল। ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন জিএম আমান উল্লাহ ও অনিক গোলদার।

এছাড়াও ২০২৪-২৫-এর কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন- গৌরব দত্ত, মো হারুন অর রশিদ, শাহানা আজাদ মীম, জান্নাতুল ফেরদাউসী (জান্নাত), তন্ময় সরদার, রিপন সরদার, খুকুমণি খাতুন, রিপন মণ্ডল, রাতুল সরকার, আব্দুল্লাহ আল মাসুদ, সোনিয়া খাতুন, মানছুরা খাতুন, নুসরাত সুলতানা, তনুশ্রী মজুমদার, স্নেহাশিস শিকারী, মো. হাবিবুর গাজী, তাজমিন হোসেন, রেক্সোনা খাতুন, আসাদুর রহমান, মোছা. সাফিয়া ইসলাম, তনয় রায়, সোনালী সরদার, প্রত্যাশা মেহজাবীন উপমা, শারমিন সুলতানা বৃষ্টি, পম্পা মণ্ডল, অনিন্দ্য জ্যোতি মণ্ডল এবং মো. সোহাগ হোসেন।

২০২৪-২৫ সেশনের উপদেষ্টা পদে আছেন সজল মজুমদার, মো. শামীম হাসান, শেখ আসিফ হাসান, আল-জান্নাতুল রিয়াদী, জুবায়ের হোসেন জাহিদ এবং মুসলিমা সুলতানা।

এ বিষয়ে নবনিযুক্ত সভাপতি রিফাতুল্লাহ শেরদীল শান্ত সকালের সময়কে বলেন, পাইকগাছা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন একটি সেবামূলক, শিক্ষামূলক ও অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের পাইকগাছাস্থ শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি বিভিন্ন ধরনের সেবামূলক কাজ পরিচালনা করে আসছে। ২০২৪-২৫-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে এবং বিগত কমিটি ইতোমধ্যে বিলুপ্ত করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা নতুন কমিটি এবং উপদেষ্টামণ্ডলীদের নিয়ে দ্বিগুণ গতিতে কাজ করতে পারব।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাওহীদুজ্জামান ফিরোজ সকালের সময়কে বলেন, পাইকগাছা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (পিএসএকেইউ) গঠনের শুরু থেকেই সংগঠনটির সাথে যুক্ত থেকে কাজ করে আসছি। দেশের অস্থিতিশীল পরিবেশ ও আনুষঙ্গিক বিভিন্ন কারণে সবকিছু পরিকল্পনামতো করা সম্ভব হয়নি। আশা করি শিগগিরই পাইকগাছা থেকে আগত খুবি শিক্ষার্থীদের ভরসাস্থল হিসেবে জায়গা করে নেবে আমাদের অ্যাসোসিয়েশন।

উল্লেখ্য, পাইকগাছা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সংগঠন। সংগঠনটি শিক্ষামূলক এবং সেবামূলক কাজ থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা এবং ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন সহায়তা প্রদান করে থাকে। এছাড়াও সংগঠনটি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

এমএসএম / জামান

অষ্টম দিনে গড়াল পবিপ্রবির ডিভিএম শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, শিক্ষক-শিক্ষার্থী আলোচনায় সমাধানহীন সংকট

আল্ট্রাসনিক প্রযুক্তিতে ধানের পোকা দমনে নতুন প্রযুক্তি: বছরে শত শত কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা

চবির ১ম বর্ষের ক্লাস শুরু ৩ মে

চবিতে নতুন ২ সহকারী প্রক্টর নিয়োগ

চাকসু সম্পাদকের ওপর হামলায় ঘটনায় গ্রেফতার ১

এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন, থাকবে অভিন্ন প্রশ্নপত্র

রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে

কৃষি বাণিজ্য ও আগ্রোইকোলজি নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের দুই বই উন্মোচন

জবি ছাত্রদলের নতুন নেতৃত্বে এগিয়ে কে এম মাহমুদ হাসান

প্রশংসায় ভাসছেন পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক: জবিতে ৭ বিভাগে স্পেশাল ঈদ বাস সার্ভিস