ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

হত্যা মামলার আসামি করার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে যুবক গ্রেফতার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১-১০-২০২৪ দুপুর ৪:৪৬

ঢাকার সাভারে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে চাঁদার আদায়ের সময় হাতেনাতে রাতুল ইসলাম রামিম (২৬) নামে এক যুবককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় জীবন রহমান (২৮) নামে অভিযুক্ত অপর এক যুবক পলাতক রয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে সাভার থানা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ভুক্তভোগীর দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।

গ্রেফতার হওয়া রাতুল ইসলাম রামিম সাভার পৌরসভার গেন্ডা এলাকার বাসিন্দা এবং সাভার সিটি সেন্টার শপিং কমপ্লেক্সের দর্জিবাড়ি নামে একটি ফ্যশন হাউসের ম্যানেজার পদে কর্মরত। অপর অভিযুক্ত জীবন রহমান সাভারের উত্তরপাড়া এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

মামলার বাদী ভুক্তভোগী ওই যুবকের নাম দিলসাদ হোসেন (৩৩)। তিনি সাভারের দেওগাঁ এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, দিলসাদ হোসেনের শ্যালক জাহাঙ্গীর আলম ইমনকে (২৫) গত ২৯ সেপ্টেম্বর বিকালে অভিযুক্ত রাতুল ইসলাম রামিম ফোন করে দেখা করতে চান।

তথ্যসূত্রে জানা যায়, কিছু রাইটারের যোগসাজশে এবং কিছু বিএনপি নেতার ইন্ধনে মামলার প্রস্তুতির অভিযোগ লিখে বিএনপির সাবেক নেতাকর্মীদের নাম দেয়া হয়। পরে কল করে জানানো হয় তার নাম কাটাতে হলে ১০ হাজার থেকে ২-৩ লাখ টাকা পর্যন্ত দিতে হবে। এরকম শত শত ভুক্তভোগীর মধ্যে একজন দিলসাদ হোসেন, যিনি সাভার থানার সাবেক ছাত্রদল নেতা। অপরজন সাভার থানা যুবদল নেতা সাব্বির সরদার।

রাতুল ও জীবন অভিযোগের স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেইল করে এ পর্যন্ত ১০-১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা যায়। তাদের পেছনে কারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে সেটা রাতুলের কলরেকর্ড থেকে তদন্ত করলে বের হবে। 

এই ফোনালাপের পর তারা সাভার বাসস্ট্যান্ড এলাকার রাজ্জাক বাজারের সামনে দেখা করলে অভিযুক্ত রামিম জানান, দিলসাদ এবং তার শ্যালক ইমনকে ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজিয়ে অপর অভিযুক্ত জীবনের সহযোগিতায় গত জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা গণহত্যার মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করবে। যদি আমরা তাদের ৪০ হাজার টাকা চাঁদা দেই তাহলে আমাদের দুজনের নাম মামলার এজাহার থেকে কেটে দেয়া হবে। ইতিপূর্বেও তারা সাভার থানার রাইটার স্বপনের সহযোগিতায় একাধিক মামলায় বিভিন্নজনকে আসামি করেছে ও অনেকের নাম এজাহার থেকে বাদ দিয়েছে। 

এদিকে, মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবির কথোপকথনের ১৭ মিনিট ৫৫ সেকেন্ডের একটি অডিও রেকর্ড ফাঁস হলে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাতে অভিযুক্ত রাতুল ইসলাম রামিম ফোনের অপর প্রান্তে থাকা ভুক্তভোগী যুবক জাহাঙ্গীর আলম ইমনকে বলেন, মামলা দ্রুত হয়ে যাবে। আমি তোমাদের কাছে যে অ্যামাউন্ট চেয়েছি সেটা দিলে রাইটারের মুখ বন্ধ হয়ে যাবে। আমি তখন তোমাদের দুজনের নাম কেটে দেব। জীবন আজ আমাকে ডেকেছে, তুমি তোমার বড় ভাইয়ের সাথে দ্রুত কথা বল। তা না হলে জীবন তোমাদের নাম মামলার এজাহারে দিয়ে দেবে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া জানান, ভুক্তভোগী যুবকের দায়েরকৃত মামলায় অভিযুক্ত রামিমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। জীবন নামে অপর অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান