ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ১-১০-২০২৪ দুপুর ৪:৪৮
নেত্রকোনার পূর্বধলায় দীর্ঘদিন এক্স-রে মেশিন বন্ধ থাকার পর আবার রোগীদের নির্ভুল চিকিৎসাসেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
 
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিশ্ব প্রিয় মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী শাওন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, জাইকা প্রতিনিধি পবিত্র চন্দ্র দাস, স্বাস্থ্য পরিদর্শক মতিউর রহমান, স্যানিটরি ইন্সপেক্টর হাসিম উদ্দিন খান, নার্সিং সুপারভাইজার শামছুন্নাহারসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
 
উল্লেখ্য, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি দীর্ঘদিন ধরে নষ্ট ছিল। ২০১২ সালে এক্স-রে মেশিন নষ্ট হওয়ার পর হাসপাতালে নতুন করে আর কোনো এক্স-রে মেশিন ছিল না। কয়েকবার মেরামত করা হলেও আর ব্যবহার করা হচ্ছিল না। রোগীদের অভিযোগ ছিল, এক্স-রেসহ অন্য বেশিরভাগ পরীক্ষা তাদের বাইরের ক্লিনিক থেকে করিয়ে আনতে হতো। এ কারণে উপজেলার মানুষকে সরকারের দেয়া সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছিল। আনুষ্ঠানিকভাবে এক্স-রে মেশিন উদ্বোধনের মধ্যদিয়ে উপজেলার মানুষের চিকিৎসাসেবা পাওয়াটা সহজ হলো।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে