ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

লোহাগড়ায় সেনাবাহিনীর মেডিকেল ডিসপেনসারির উদ্বোধন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১-১০-২০২৪ দুপুর ৪:৪৯

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান (ওএসপি, এসজিপি, পিএসসি) ভার্চুয়াল মাধ্যমে ঢাকাসহ দেশের ৩০টি স্থানে মেডিকেল ডিসপেনসারির উদ্বোধন করেছেন। ডিসপেনসারিগুলো থেকে সেনাবাহিনী, নৌবাহিনী, ও বিমানবাহিনীর অব. সদস্যরা সহজেই চিকিৎসাসেবা নিতে পারবেন।

লোহাগড়ার মেডিকেল ডিসপেনসারি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যশোর সোলজার বোর্ডের ক্যাপ্টেন জামান, সার্জেন্ট মোস্তাফিজ (হেড ক্লার্ক) এবং লেফটেন্যান্ট কমান্ডার এসএম শাহিদুল করিম। এছাড়াও নড়াইল রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সার্জেন্ট (অব.) ফরিদুজ্জামান, সভাপতি, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) নওশের, সাধারণ সম্পাদক, সার্জেন্ট (অব.) ইবাদত, সার্জেন্ট (অব.) চুন্নু মোল্লা, ক্যাপ্টেন (অব.) শহীদুল্লাহ, ক্যাপ্টেন (অব.) আব্দুল্লাহ, সার্জেন্ট (অব.) মফিজ, সার্জেন্ট (অব.) মনিরুজ্জামান, সার্জেন্ট (অব.) মনির খান, ফারজান হামিম কাজী।

প্রসঙ্গত, মেডিকেল ডিসপেনসারির মাধ্যমে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা সহজেই চিকিৎসাসেবা পাবেন, যা তাদের স্বাস্থ্য ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা

পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে

চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।

চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু