শ্রীমঙ্গলে দেবাঙ্গন ছাত্র পরিষদের আয়োজনে আগমনী সংগীত ও নৃত্যনাট্য মঞ্চায়ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেবাঙ্গন ছাত্র পরিষদের আয়োজনে আগমনী সংগীত ও নৃত্যনাট্য মঞ্চায়ন হয়েছে। শুভ মহালয়া উপলক্ষে আগমনী সংগীতানুষ্ঠান, নৃত্য ও ‘শক্তিরূপিণী দেবী দুর্গা’ শীর্ষক নৃত্যনাট্য মঞ্চায়ন করা হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে দেবাঙ্গন ছাত্র পরিষদের আয়োজনে এ আগমনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অসংখ্য দর্শক উপস্থিতি ছিলেন ।
অনুষ্ঠানের শুরুতে শঙ্খধ্বনি ও ঢাকের তালে এবং মঙ্গলদীপ প্রজ্বলনের মধ্যেদিয়ে আগমনী অনুষ্ঠানের শুভসূচনা হয়। পরে সারগাম সংগীত বিদ্যালয়ের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আনিসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি সুমন রায়, দেবাঙ্গন ছাত্র পরিষদের উপদেষ্টা সাংবাদিক এসকে দাশ সুমন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব বলেন, দেবাঙ্গন ছাত্র পরিষদের পক্ষ থেকে মহালয়া উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হলভর্তি দর্শক সবাই খুব সুন্দরভাবে অনু্ষ্ঠানটি উপভোগ করেন। আমি মনে করি এ ধরনের প্রোগ্রাম বর্তমান পরিস্থিতিতে খুবই প্রয়োজন। আমাদের তরুণ সমাজ যদি মাদক থেকে দূরে থেকে সাহিত্য-সংস্কৃতি নিয়ে থাকে, তাহলে এটা আমাদের সবার জন্য একটা ইতিবাচক ইঙ্গিত বহন করে।
এমএসএম / জামান
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ
নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা
মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার নিজাম, শেষবার মুখটা দেখতে স্বাজনদের আকুতি
মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ
বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা
শরতের স্নিগ্ধতা শ্বেত-শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি