কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মুখরোচক খাদ্য মটকা
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মুখরোচক খাদ্য মটকা। সচরাচর তেমন আর চোখে পড়ে না। আশি ও নব্বই দশকে এই মটকা ছিল শিশু থেকে বৃদ্ধ সবার কাছে প্রিয় খাদ্য। মটকা তৈরি হয় মূলত আখের গুড় দিয়ে। আখের গুড়ের সাথে প্রয়োজনমতো পানি মিশিয়ে নির্দিষ্ট সময় আগুনের আঁচে জ্বালিয়ে একটি পাত্রে নামানো হয়। তারপরে হালকা ঠাণ্ডা করে বাঁশের কাঠির সাথে দুই হাতে আড়াআড়ি রশির মতো টানা হয়ে থাকে। এভাবেই তৈরি করা হয় সুস্বাদু এ খাবার। অতিথি আপ্যায়নেও এক সময় বেশ কদর ছিল মটকার। মটকা দেখতে অনেকটা চকচকে হলুদ বর্ণের স্বর্ণের বাড়ের মতো।
অঞ্চলভেদে এর নাম ছিল পাবনায় মটকা, বগুড়ায় গুড়ের কটকটি এবং রংপুর-দিনাজপুর গুড়ের লই। গ্রামগঞ্জের হাট-বাজারে পাওয়া যেত এ সব নামে।
সরেজমিন জানা যায়, পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ছিল মটকা তৈরির জন্য প্রসিদ্ধ। এখানকার তৈরি মটকা সারাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হতো। মটকা তৈরির স্বনামধন্য কারিগর ছিলেন বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামের আহেদ আলী, সোনাপদ্মা গ্রামের ট্যানা সেখ, নাকালিয়া গ্রামের লঠা দাস ও বেদী রানী। এদের হাত ধরেই উত্তরাঞ্চলের জেলাগুলোতে মটকার প্রসার ঘটে।
স্থানীয় মটকা বিক্রেতা শাজাহানের সাথে কথা হলে তিনি জানান, দীর্ঘ ২৫ বছর মটকা বিক্রি করছেন তিনি। এক সময় নতুন ভারেঙ্গা গ্রামের লোকজন দেশের বিভিন্ন এলাকায় মটকা দিয়ে ভাঙাড়ি ব্যবসা করতেন। গ্রামে গ্রামে ঘুরে মটকা দিয়ে পুরাতন লোহার রড, টিন ভাঙা, নষ্ট অব্যবহৃত পুরাতন লোহা, কাসা ও পিতলের মালামাল সংগ্রহ করে সেগুলো ভাঙাড়ির দোকানে বিক্রি করতেন। সময়ের পরিবর্তনে এখন কেউ এগুলো খেতে চায় না, তাই প্যাকেট চানাচুর, কটকটি দিয়ে গ্রাম থেকে ভাঙা ও নষ্ট মালামাল সংগ্রহ করেন ভাঙাড়ি ব্যবসায়ীরা। বর্তমানে অনেকেই ব্যবসা পরিবর্তন করে অন্য পেশা বেছে নিয়েছেন।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে