মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মেহেরপুর ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আশাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হাসান রুমান, মেহেরপুরের সিভিল সার্জন মহী উদ্দিন আহমেদ, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, সমাজসেবা অফিসার (রেজি) কাজী আব্দুল মনসুর, মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, সাংবাদিক রফিকুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রবীণরা।
এমএসএম / জামান
মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা
পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে
চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।
চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত