গোসাইরহাট থানার নবাগত ওসির পূজামণ্ডপ পরিদর্শন
আসন্ন শারদীয় দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা জোরদার করতে শরীয়তপুরের গোসাইরহাটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম । সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে ওসি মো. মাকসুদ আলম বলেন, শারদীয় দুর্গাপূজায় শতভাগ নিরাপত্তায় উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মণ্ডপগুলোতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে পূজারিদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ওসি।
এছাড়া অপ্রীতিকর কোনো যে কোনো ঘটনা এড়াতে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, হাজার বছর ধরে গোসাইরহাটে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধরে রাখতে কঠোর নিরাপত্তায় আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে এই উৎসব।
পরিদর্শনের সময় পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সদস্য, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার