ছাত্রদের বিরুদ্ধে অধ্যক্ষের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রৌমারীতে ছাত্রদের বিরুদ্ধে অধ্যক্ষ রফিকুল ইসলামের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে কত্তিমারী বাজারের মহাসড়কে এসে মিলিত হয়। পরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন- ছাত্র মো. রাজু আহম্মেদ, রায়হান, আহসানুল আশিক, লালন, স্বাধীন, নাফিজ, খাইরুল, আতিকুর রহমান, মিতা, মিলা, সিফা,সান্তা, মিতা, দিশা, কাকলী, সায়লা, সারা, শিক্ষক মো. আবুল হাসেম, শরিফ আহম্মেদ, মিজানুর, আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ রফিকুল ইসলাম একজন ঘুষখোর, প্রতারক, দুর্নীতিবাজ, জালিয়াতির কারিগর ও হাফডজন মামলার আসামি। এসব অনিয়ম-দুর্নীতির দায়ে ছাত্র-জনতার সামনে গত ৮ আগস্ট স্বেচ্ছায় ইস্তফা প্রদান করেন। এসবের পরও তিনি ক্ষান্ত না হয়ে ২৬ সেপ্টেম্বর ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন। এই মিথ্যা মামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে অধ্যক্ষ রফিকুল ইসলামে বলেন, ১০ আগস্ট প্রতিষ্ঠানের কমিটি রেজুলেশনের মাধ্যমে ইস্তফাটি অনুমোদনসহ সহকারী অধ্যপক শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন। এ নিয়ে আমি রেজুলেশনটি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করি। পরে হাইকোর্ট রেজুলেশনটি স্থগিত করে।
এমএসএম / জামান
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু