ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বাউফলে শিক্ষকদের মানববন্ধন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৬:৩৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বাউফল উপজেলা শাখার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন করা হয়েছে। বাউফল উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মঙ্গলবারের (১ অক্টোবর) ওই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ সহকারী শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে শিক্ষক নেতারা অভিযোগ করে বলেন, একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও তারা তৃতীয় শ্রেণির গ্রেডে বেতন পাচ্ছেন। অথচ তাদের সমান যোগ্যতায় অনেকেই দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এটা স্পষ্টতই একটা বড় বৈষম্য। তাদের দাবি, উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা পাসের যোগ্যতায় নার্সরা জাতীয় পে স্কেলের দশম গ্রেড পাচ্ছেন। একই ভাবে উচ্চ মাধ্যমিকসহ ৪ বছরের ডিপ্লোমা যোগ্যতায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা দশম গ্রেড, পুলিশের এসআইরা স্নাতক যোগ্যতায় দশম গ্রেড এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা একই শিক্ষাগত যোগ্যতায় দশম গ্রেড পাচ্ছেন।

মানববন্ধনে শিক্ষক নেতারা আরো বলেন, ৯ বছর আগে ২০১৫ সালে সর্বশেষ যে জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল, ওই পে স্কেলেও প্রাথমিক শিক্ষকরা বৈষম্যের শিকার হন। কিন্তু এই সময়ে যে হারে দ্রব্যমূল্য বেড়েছে, তাতে প্রাথমিক শিক্ষকরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।সহকারী শিক্ষকদের বর্তমান বেতন হয় ১৩তম গ্রেডে। সেটা দশম গ্রেডে উন্নীতের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন সহকারী শিক্ষকরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান ফিরোজ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সাংগাঠনিক সম্পাদক মহিউদ্দিন সিকদারসৈয়দ আরিফ হোসেন, মো. সহিদুল ইসলাম, মো. হেমায়েত উদ্দিন, তাসলিমা বেগম কচি, কুলসুম বেগম, মমতাজ বেগম, আ. রহমান, প্রধান শিক্ষক মো. শেরেগুল খান প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি শেষে বাউফল উপজেলা শাখার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান ফিরোজের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি জমা দেন।

এমএসএম / জামান

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা