বান্দরবানে বিজিবির অভিযানে কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর চিকনপাতা বাগানের পাহাড়ে ৩৪ বিজিবি অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজার ৩৪ বিজিবির দায়িদ্বপূর্ণ এলাকায় বিওপির বিশেষ টহল দল বিওপি থেকে উওর-পশ্চিমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর চিকনপাতা বাগানের পাহাড়ে অভিযান চালিয়ে মালিকবিহীন এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ আইস কক্সবাজার ব্যাটালিয়ন সদরে ধ্বংসের জন্য জমা করা হবে বলে জানা গেছে।
৩৪ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকীর নেতেৃত্ব নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তুমব্রু বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়। এ সময় এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় বিজিবির অভিযানের খবর পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য সীমান্তের মাদক পাচারকারীরা অবৈধভাবে পার্শ্ববর্তী মিয়ানমার থেকে এনে দেশের অন্যত্র পাচারের চেষ্টা করেছিল। বিজিবির অভিযান ও কঠোরতায় মাদক পাচারকারীরা সফল হতে পারেনি।
উল্লেখ্য, সীমান্তে বিজিবির এমন মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনায় বিজিবিকে সাদুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
T.A.S / জামান
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য