নায়ক অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
বিশিষ্ট চিত্রনায়ক ও শিল্পপতি অনন্ত জলিলেল বিরুদ্ধে একজন মুমূর্ষ রোগীর সাথে প্রতারনা ও মিথ্যা মামলায় হয়রানী করার অভিযোগ করেছেন আব্দুর রাজ্জাক নামের একজন ভুক্তভোগি। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগে বলেন, লামিয়া ট্রেডিং ইন্টারন্যাশনাল নামের তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডের অধিভুক্ত শুল্করেয়াত ও প্রত্যপর্ণ পরিদপ্তর থেকে রপ্তানী কারকদের গ্যাস বিলের বিপরীতে মূশক বাবদ অর্থ উত্তোলন করা হয়। উক্ত পরিদপ্তরেই চেক ইস্যু করার জন্য সব প্রতিষ্ঠান এই সুবিধা পেয়ে থাকেন। বিশেষ কারণে এই সুবিধা চার বছর বন্ধ থাকে।
এদিকে পোলো কম্পোজিট ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক অনন্ত জলির এই টাকা ইত্তোলনের জন্য আমাকে প্রস্তাব দিলে আমি তার প্রস্তাব গ্রহন করি। এরপর আমাকে তার কাজ দেওয়ার শর্তে জামানত হিসেবে আমার ব্যাংকের ব্ল্যাংক চেক প্রতারণার নুতন কৌশল হিসেবে রাখে। আর উভয় পক্ষের ফিফটি ফিফটি শতাংশের এক চুক্তিনামা স্বাক্ষরিত হয়। বিজিএমইএ এর সহযোগিতায় এনবিআর গত ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি চেয়ারম্যানের পুর্নঃ অনুমোদন লাভ করি। এরপর পরিচালক মুজতবা আলীর সাথে বিজিএমইএ টিম লিডার নজরুল ইসলামের সাথে দেখা করি। তিনি এক সপ্তাহ পর আমাকে চেক প্রদানে রাজি হন। তিনটি চেকের মোট ১ কোটি ১৩ লাখ ৫২ হাজার ৩৮২ টাকা, যার পঞ্চাশ শতাংশ হচ্ছে, ৫৬ লাখ ৭৬ হাজার ১৯১ টাকা। এরমধ্যে মাত্র আমাকে ৫ লাখ টাকা দেওয়া হয়েছে। পরে আরবিটেশন বিভাগের বিচারক এটিএম মতিন ভীতিকর পরিস্থিতি সৃস্টি করে প্রশাসনিক প্রহসনের মাধ্যমে আমারক ৫ লাখ টাকা নিতে বাধ্য করেন। আর এবিষয়ে থানা পুলিশের কাছে যেতে নিষেধ করে হুমকি দেয়া হয়। এ বিষয়ে বিভিন্ন মহলে আমি অভিযোগ করেছি। সম্প্রতি এই প্রতিষ্ঠানে মূসক অব্যহতির সনদ এনে দেই। এখনো প্রতিমাসে ১৫ লাখ টাকা সে অব্যাহতি সুবিধা পায়।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, অনন্ত জেিলর শ্যালক জিএম শরীফ ও নেপচুন গ্রুপের মালিক সালাউদ্দিন হাওলাদারের যোগসাজসে আমার জন্য প্রতারণার মাধ্যমে আমার পাওনা ৫৬ লাখ টাকা না দেওয়ার চক্রান্ত করে। পরে আমি সিএমএম আদালতে ১৩৪৬ নম্বর মামলা দায়ের করি। আর অনন্ত জলিলের পক্ষে আমার বিরুদ্ধে সাভার আমলি আদালত ৩০১/২৪ মামলা করে। উভয় মামলায় আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়। আমার দায়ের করা মামলাটি পিবিআই এর এসআই আনোয়ার হোসেন এবং আনিস অনন্ত জলিল কর্তৃক প্রভাবিত হয়।
আব্দুর রাজ্জাক বলেন, আমি ডায়ালাইসিস ও লিভার সিরোসিসের রোগি আর আমার বিরুদ্ধে সুনিদিষ্ট কোন ভিযোগ লিপিবদ্ধ করতে পারেনি। অর্থকষ্টের বিভীষিকাময় জীবন চালাতে হচ্ছে। তাই ছাত্র জনতার সমম্বয়ক কমিটি এবং প্রধান উপদেষ্টার কাছে ভুক্তভোগি রাজ্জাক তার পাওনা টাকা আদায়ের ব্যবস্থা করতে হস্তক্ষেপ দাবি জানান তিনি।
এমএসএম / এমএসএম
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল