ইবিতে গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধীদের খুঁজতে তদন্ত কমিটি গঠন
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের তদন্তে কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে সহায়তায় জন্য এ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক ড. আমানুর আমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহারকে আহ্বায়ক এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার মো. সাহেদ হাসানকে সদস্য সচিব করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. মো. আব্দুস শহীদ মিয়া, অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামান, অধ্যাপক ড. মো. লুৎফর রহমান এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজে সহায়তার জন্য তথ্যউপাত্ত চেয়ে পাঠিয়েছে তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উপর্যুক্ত বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে উল্লিখিত সময়ের মধ্যে সংঘটিত ঘটনার তথ্যউপাত্ত সংগ্রহ করার জন্য বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর এ কমিটি গঠন করেছেন।
তাতে আরো বলা হয়, উক্ত কমিটিকে তথ্যউপাত্ত সংগ্রহপূর্বক প্রতিবেদন প্রস্তুত করে আগামী ৮ অক্টোবরের মধ্যে ভাইস চান্সেলরের নিকট জমা দেয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করছি।
T.A.S / জামান
পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক
সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি
টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন