চৌগাছার ৪ প্রাথমিক বিদ্যালয় জলাবদ্ধ, অনেক প্রতিষ্ঠানের মাঠ খেলাধুলার অনুপযোগী
পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় যশোরের চৌগাছার চারটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ রয়েছে। এছাড়াও অতিমাত্রায় বৃষ্টিপাতের কারণে দীর্ঘদিন জলাবদ্ধতা থাকায় ২০-২৫টি বিদ্যালয়ের মাঠ বিভিন্ন স্থানে ছোট ছোট গর্তের সৃষ্টি হওয়ার পাশাপাশি স্যাঁতসেঁতে হয়ে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে।
জানা গেছে, চলতি বছর অতিমাত্রায় বৃষ্টিপাতের কারণে অর্ধশতাধিক বিদ্যালয়ের মাঠ দীর্ঘদিন যাবত জলাবদ্ধ অবস্থায় থাকে। পরবর্তীতে আস্তে আস্তে বিদ্যালয়ে মাঠের পানি নিষ্কাশন হলেও এখনো পর্যন্ত জগন্নাথপুর, রাজাপুর, আরসিংড়িপুকুর, মশিউর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে রয়েছে। এসব বিদ্যালয়ের মাঠের পনি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই।
সরেজমিন দেখা গেছে, উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পশ্চিম দিকে কার্পেটিং (পাকা) রাস্তায় নিচে ইউ কালভার্ড থাকায় পার্শ্ববর্তী এলাকার পানি স্কুল মাঠে ঢুকে পড়ছে। বিদ্যালয়ে প্রাচীরের নিচে মাটি ভরাট না থাকায় অবাধে পানি ঢুকে পড়ছে। কিন্তু ওই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই।
অপরদিকে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ নিচু থাকায় পার্শ্ববর্তী এলাকার পানি ঢুকে দীর্ঘদিন জলাবদ্ধ রয়েছে। ওই বিদ্যালয়ে শিশুদের লাইনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পাঠ করার মতো জায়গা নেই।
মশিউর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরসিংড়িপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও একই চিত্র দেখা গেছে। এছাড়াও উপজেলার সুখপুখুরিয়া, নারায়ণপুর, স্বরূপদাহ, ধুলিয়ানী সিংহঝুলী ফুলসারা ইউনিয়নের প্রায় ২০-২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ দীর্ঘ সময় পানিতে তলিয়ে থাকায় মাঠের ভেতর ছোট ছোট গর্ত হতে দেখা গেছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ দীর্ঘদিন যাবত খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সাথে কথা বলে জানা গেছে, কয়েকটি বিদ্যালয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
T.A.S / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান