প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হাতীবান্ধায় মানববন্ধন
নিজস্ব অর্থায়নে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার মেডিকেল মোড় গোল চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদের সামনে এসে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।
এতে তিস্তাপাড়ের শত শত মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে নিজস্ব অর্থায়ানে তিস্ত মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওসমান গনির সভাপতিতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিস্তা বাঁচাও নদী বাচাঁও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সফিয়ার রহমান। এ সময় উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বজলা রহমান বজু, কালিশংকর রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা রংপুর এসে বলে গেছেন আবু সাঈদের রংপুরে জেলায় আর কোনো মানুষ অভাবে থাকবে না। তাই শহীদ আবু সাঈদের এলাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ মানুষের দাবি পূরণ করতে হবে। প্রয়োজনে তিস্তা ব্যাংক প্রতিষ্ঠা করে তিস্তাবাসীর সহযোগিতায় নিজস্ব অর্থায়নে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিস্তাপারের মানুষজন দীর্ঘদিন ধরে বন্যা এবং খরায় কষ্ট করে আসছে। হাজার হাজার একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের বিষয়টি হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার