ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জবি শিক্ষার্থীসংশ্লিষ্ট বিষয় সমন্বয়ে ৬ সদস্যের কমিটি ঘোষণা


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২-১০-২০২৪ বিকাল ৫:৩০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিষয় সমন্বয়ের মাধ্যমে সুরাহা করার জন্য বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষককে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইস উদ্দীনকে আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হককে সদস্যসচিব করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জকসু গঠনের আইনগত দিক পর্যালোচনা করে চূড়ান্ত নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (সেন্ট্রাল) অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ কমিটি প্রয়োজনে নিজ তত্ত্বাবধানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে।  

কমিটিতে অন্য সদস্যরা হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শরমীন, ছাত্রকল্যাণ পরিচালক ড. রিফাত হাসান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন আহমেদ ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?