ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানাকে জরিমানা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২-১০-২০২৪ বিকাল ৬:২২

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট বাজারের পূর্ব হিঙ্গুলী এলাকায় দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে মেসার্স এআর এস আলম অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ পানির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের বৈধ গুণগতমান সনদ না থাকা সত্ত্বেও মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী এক লাখ টাকা এবং পণ্যের অনুকূলে মোড়ক নিবন্ধন সনদ গ্রহণ না করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী এক লাখ টাকাসহ দুই লাখ টাকা জরিমানা করা হয়৷ এছাড়া বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিএসটিআই ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী বুলবুল আহমেদ জয় এবং জোরারগঞ্জ থানার পুলিশের সদস্যবৃন্দ। 

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মেসার্স এআর এস আলম অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ পানির কারখানাকে দুই লাখ জরিমানা করা হয়েছে। এছাড়া বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

T.A.S / জামান

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২

সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ

ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য

শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে

জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী

রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভূটানের GMCA প্রতিনিধি দল