ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

তজুমদ্দিনে বিএনপির সংবাদ সম্মেলন


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২-১০-২০২৪ বিকাল ৬:২৪

তজুমদ্দিনে যুবদল ও মৎস্যজীবী দলের দুই নেতার বিরুদ্ধে অপপ্রচার ও সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। বুধবার (২ অক্টোবর) বিকাল ৪টায় তজুমদ্দিন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু সংবাদ সম্মেলনে বলেন, গত ২৬ সেপ্টেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় ‘তজুমদ্দিনের চর মোজাম্মেল কৃষকের আতংক ব্লক লিডার’ শিরোনামে সংবাদে যুবদল নেতা শাহাজান ও মৎস্যজীবী দলের নেতা কামাল উদ্দিনকে জড়িয়ে একটি সংবাদ প্রচার করা হয়। প্রকৃতপক্ষে চর মোজাম্মেলে এখন পর্যন্ত বিএনপির কোনো ব্লক লিডার দেয়া হয়নি। পূর্বে যে যেখানে যেভাবে চরের দায়িত্বে নিয়েজিত ছিলেন, বর্তমানেও তারা সেখানে সেভাবে দায়িত্ব পালন করছেন। 

কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের নির্দেশনা হলো- চরের বাসিন্দারা যিনি যেখানে যে অবস্থায় আছেন, তিনি সেখানে সেভাবে থাকবেন। রাজনৈতিক পরিচয়ে কাউকে চর থেকে বিতাড়িত করা হবে না। এছাড়া কোনো সন্ত্রাসী, মাদকসংশ্লিষ্ট ব্যক্তি, ধর্ষণকারী, চাঁদাবাজ, চোর-ডাকাতসহ কোনো ধরনের অপারাধী চরে থাকতে পারবে না। কারো অপরাধের দায় দল নেবে না। আমরা নেতার এই নির্দেশনা চরের মানুষের কাছে পৌঁছে দিতে পথসভার মাধ্যমে জানিয়ে দিয়েছি। অথচ একটি কুচক্রী মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমরা এ ধরনের গুজব, মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, মৎসজীবী দলের সভাপতি কামাল উদ্দিন, যুবদলের সদস্য সচিব মো. শাজাহান, ওলামা দলের সভাপতি মাওলানা আ. হালিম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন প্রমুখ।

T.A.S / জামান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা

লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু

গজারিয়ার বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

বিচারপ্রার্থীদের পাশে দাঁড়াতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান বিচারপতি জাফর আহমেদের

বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অর্থ আত্মসাতের অভিযোগ

ঠাকুরগাঁওযয়ে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার