ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-১০-২০২৪ বিকাল ৬:২৫

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ, জেলা বিএনপির সহ-সভাপতি আনসার উদ্দিন, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম। 

সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা সুজনের সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান,  উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভুষন তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রঞ্জিত সুত্রধর, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজসহ উপজেলার ২১টি পুজামণ্ডপের সভাপতি-সম্পাদকবৃন্দ।

T.A.S / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত