ফরিদপুরের মধুখালীতে খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের কর্মী সমাবেশ
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রায়পুর ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকাল ৪টার দিকে গোপালদী বাজার প্রাইমারি স্কুল মাঠে এ কর্মী সমাবেশে শত শত মানুষ অংশ নেন।
মধুখালী উপজেলা কৃষক দলের সদস্য সচিব শেখ তানভীর আহমেদ শিমুলের পরিচালনায় সমাবেশে সভাপতিত্বে করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক বাবলু কুমার রায় ও শরিকুল ইসলাম ফকির, উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মুক্তার হোসেন, সদস্য সচিব তরিকুল ইসলাম এনামুল, মধুখালী পৌর কৃষক দলের আহ্বায়ক নুরুন্নবী মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম খান, সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন, পৌর কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, সরকারি আইনুদ্দিন কলেজ শাখার আহ্বায়ক রেদওয়ান হাসান নোমান প্রমুৃখ।
T.A.S / জামান
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা