ইবিতে নতুন প্রক্টর নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামান। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আগামী এক বছরের জন্য তাকে নিয়োগ প্রদান করেছেন। বুধবার (২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের পদত্যাগপত্র গ্রহণ করা হলো এবং তদস্থলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানকে ১ অক্টোবর থেকে আগামী এক বছরের জন্য প্রক্টর হিসেবে ভাইস চ্যান্সেলর মহোদয় নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেয়ায় উপাচার্য মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত ১৫ বছরে ক্যাম্পাসে যে বৈষম্য, অপরাজনীতি ও দুর্নীতির মহোৎসব চলেছে, সেখান থেকে বেরিয়ে আমরা ক্যাম্পাসকে নতুন করে সাজাতে চাই। বর্তমান ভিসি স্যার অত্যন্ত ডায়নামিক একজন মানুষ। তার নেতৃত্বে আমরা ক্যাম্পাসকে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত সমৃদ্ধ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার সহযোগিতা প্রত্যাশা করছি।
T.A.S / জামান
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের