ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় আ. লীগ ও ছাত্রলীগের ৩ জন আটক


আসাদ হোসেন রিফাত photo আসাদ হোসেন রিফাত
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ২:১৫

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু এবং ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) গভীর রাতে আনোয়ার হোসেন মিরুকে হাতীবান্ধা তেল পাম্প এলাকা থেকে আটক করা হয়। একই সময় সফিকুল ইসলাম নামে এক যুবলীগকর্মীকেও আটক করা হয়। এছাড়া ভেলগুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদকে দইখাওয়া বাজার এলাকা থেকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা সদরের মহেন্দ্রনগরের বুড়িরবাজার বিএনপি অফিস ভাংচুরের মামলায় হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে আটক করা হয়। 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, লালমনিরহাটের মহেন্দ্রনগর বুড়িরবাজারের বিএনপি অফিস ভাংচুর মামলায় তাদের আটক করা হয়েছে। এছাড়াও অনেক মামলা চলমান আছে। পুলিশের কার্যক্রম গতিশীল করতে অভিযান চলমান থাকবে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক