নড়াইলের কালিয়ায় সেনা অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৪
নড়াইলের কালিয়া উপজেলায় দাঙ্গার প্রস্তুতিকালে সেনা অভিযানে চারজনকে আটক করা হয়েছে। এ সময় বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার (২ অক্টোবর) রাতে কালিয়া উপজেলার ছোট কালিয়া এলাকা থেকে তাদের অস্ত্রসহ আটক করেন সেনা সদস্যরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নড়াইল সেনা ক্যাম্পের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন- জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের কিসলু শেখের ছেলে মো. সুমন শেখ (২২), সাঈদ শেখের ছেলে মো. নাহিদ শেখ (১৯) ও ওয়ালিদ শেখ (২৭) এবং বুলু শেখের ছেলে জাকারিয়া শেখ (৩৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামে বিবদমান দুই পক্ষের দাঙ্গার প্রস্তুতির খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে চারজনকে আটক করা হয়। এ সময় বাড়িঘরে তল্লাশি চালিয়ে ১০টি রামদা, আটটি বল্লম, ছুরি, চাইনিজ কুড়াল ও একটি আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ উদ্ধার করা হয়। বর্তমানে এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
আটককৃত ব্যক্তিদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
T.A.S / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান