নাচোলে মাছ চুরির অপরাধে ১৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত তারু মিয়ার ছেলে রকুল, মন্টুর ছেলে মান্নান, মৃত মুসলিম উদ্দীনের ছেলে রুহুল আমিন, মৃত আশোক মোল্লার ছেলে আলফাজসহ তাদের ভাড়াটিয়া ১৪-১৫ জন গুণ্ডা-সন্ত্রাসীর বিরুদ্ধে মাধবপুর মৌজার ৫৩৭নং দাগে অবস্থিত শিবপুকুর নামক একটি জলাশয় থেকে আনুমানিক ১৫ মণ মাছ চুরির অভিযোগ উঠেছে।
পৈতৃক সূত্রে পাওয়া জমির প্রকৃত মালিক মো. জসীম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে পুকরটিতে মাছ চাষ করছি। ফ্যাসিস্ট সরকার পরিবর্তন হওয়ার পর হঠাৎ একদিন উপরে বর্ণিত সন্ত্রাসীরা আমার পুকুরটি জোরপূর্বক দখল করার চেষ্টা করে কিন্তু ঘটনাস্থলে আমি উপস্থিত থাকার কারণে ব্যর্থ হয়। এমতাবস্থায় ঘটনার দিন রাতে সন্ত্রাসীরা আমার পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির সব মাছ চুরি করে নিয়ে যায়। মাধবপুর গ্রামের মৃত রশিদুলের ছেলে পাতান ও হেবজুরের ছেলে খাইরুল মুঠোফোনে আমাকে মাছ মারার খবর দিলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কেন মাছ মারলেন এ কথা বললে সন্ত্রাসীরা বলে, এখান থেকে চলে যা। না হলে প্রাণে মেরে ফেলব। আইনের প্রতি শ্রদ্ধা রেখে জীবন বাঁচাতে আমি পালিয়ে এসে থানায় গিয়ে এজাহার দায়ের করি।
মাছ চুরির বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের পক্ষে রকুল বলেন, আমরা জামালের কাছে থেকে পুকুর কিনে নিয়েছি। আমার কাগজ আছে আর আমরাই মাছ ছেড়েছি, আমরাই মেরেছি। মাছ মারতে যারা আমাদের বাধা দিচ্ছে তাদের কাগজের রেকর্ডে ভুল আছে বলে প্রতিবেদককে জানান তিনি।
এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন