পত্নীতলায় সূর্যমুখী চাষ করে আলোড়ন তুলছেন মাসুদুল হক।
নওগার পত্নীতলা উপজেলার মোবারকপুর গ্রামের ক্ষুদ্র চাষী মোঃ মাসুদুল হক (৪৫) উপজেলা কৃষি অফিসের ভর্তুকি সহায়তায় ২৫ শতক জমিতে সূর্যমুখী চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন।
সূর্যমুখী ফুল যেন এলাকায় ফুলের আলো ছড়াচ্ছে। ফুলের আকর্ষণে দূর দুরান্ত থেকে ছুটে আসছে অসংখ্য মানুষ সূর্যমুখী ফুলের বাগান দেখতে। আর দর্শনার্থী সুবিধার্থে বিভিন্ন সেবার পদ্ধতি খুলে ২০ টাকা টিকিট পদ্ধতি চালু করেছেন মাসুদুল হক।
একের মধ্যে দুই সুবিধা পেয়ে অত্যন্ত প্রফুল্ল মাসুদুল হক। প্রতিদিন শতাধিক পর্যটক ফুলবাগান দেখতে আসে বলে জানান মাসুদুল হক।
সূর্যমুখী ফুলের বাগান দেখতে আসা পর্যটক আব্দুর রহমান দান জুনাইদের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন” এমন সফল সূর্যমুখী বাগান কখনই দেখিনি, তাই বাগান দেখে আমরা অত্যন্ত মুগ্ধ হয়েছি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন জানান, কৃষক মাসুদুল হকের সদিচ্ছা ও ভাল পরিচর্যার কারণে তার সূর্যমুখী ফসলটি খ্যাতিলাভ করেছেন।
একজন চাষীর সাফল্য ও খ্যাতিতে আমরা গর্বিত। শুধু মাসুদুল হক নয় গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে মেহনত করলই সকল কৃষকই সফলতা অর্জন করবেন। সঠিক পরামর্শ ও অন্যান্য সেবা দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি।
রাষ্ট্রের উন্নয়নে কৃষকের ভূমিকা অনন্য বলে তিনি মতামত ব্যক্ত করেন।
আরমান / আরমান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি