ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৩-১০-২০২৪ বিকাল ৬:৫৩

যশোরের চৌগাছায় আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে উপজেলা বিএনপির আয়োজনে বাজারস্থ বেলা প্রি ক্যাডেট স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আলোচনা করেন- যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, অ্যাড. মো. ইসাহক, মিজানুর রহমান খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, অ্যাড. আলীবুদ্দিন খান প্রমুখ।

পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন- উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ মান্নান, কৃষক দলের সভাপতি আজগার আলী, স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমাম হাসান রকি প্রমুখ।

এ সময় উপজেলার ৩৭টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ, সনাতন ধর্মের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ এ সময় বলেন, হাজারও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা আবারো একটি স্বাধীন দেশ পেয়েছি। এই দেশে হিন্দু, মুসলিমসহ সকল ধর্ম-বর্ণের মানুষ আমরা ভাই ভাই। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। কিন্তু আমরা লক্ষ্য করছি স্বৈরাশাসক শেখ হাসিনার পতনের পর তার প্রেতাত্মারা দেশকে অশান্ত করতে বিভিন্ন চক্রান্ত চালাচ্ছে। তারা হিন্দুদের দুর্গাপূজায় নানান বিশৃংখলা সৃষ্টি করে সুবিধা নিতে চায়। কিন্তু এ দেশের সচেতন জনতা তা কোনোভাবেই সফল হতে দেবে না। শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের পাশাাপাশি সনাতন সমজের সকল সদস্যকে স্বাধীনভাবে চলাচল ও ধর্মীয় অনুষ্ঠানাদি পালনে বিএনপি নেতাকর্মীরা সর্বদা পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন তারা।

T.A.S / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়