ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৩-১০-২০২৪ বিকাল ৭:৫৫

‘দশম গ্রেড আমার দাবি নয়, আমার অধিকার’ প্রতিপাদ্যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে যশোর-মাগুরা মহাসড়কের জনতা ব্যাংকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষকরা শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা সরকারী শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক অরুণ কুমার চক্রবর্তী, বেসরকারি শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান, খাটর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ অঞ্জন আলী, দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলাইমান হোসেন, কুমোর কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম, দরিশলই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা খাতুন হীরা, পুলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি জাহিদুর রহমান, দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া সুলতানা তিথি, বাকলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কৃষ্ণ বিশ্বাস, আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনুজ্জামান প্রমুখ।

এ সময় শালিখা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনকারীদের একটাই দাবি- শিক্ষকদের দশম গ্রেড ঘোষণা করতে হবে। এটা তাদের দাবি নয় বরং অধিকার। মানববন্ধন শেষে তারা শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারক লিপি প্রদান করেন।

T.A.S / জামান

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা