বাবা-মায়ের পর না ফেরার দেশে দগ্ধ শিশু বায়েজিদ
রাজধানীর ধানমন্ডি শুক্রাবাদের একটি বাসায় গরম পানি করতে গিয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ শিশু বায়েজিদ (৩) মারা গেছে। এই ঘটনায় দগ্ধ তিনজনেরই মৃত্যু হলো। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, ধানমন্ডি শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ হয়ে তিনজন আমাদের এখানে এসেছিল। এদের মধ্যে বায়েজিদ নামে এক শিশু আইসিইউতে মারা যায়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে মঙ্গলবার শিশুটির বাবা টোটন এবং বুধবার মা নিপা আইসিইউতে মারা যায়। স্বামী টোটন ৫০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর ভোররাতে এই ঘটনাটি ঘটে। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধরা হলেন, টোটন (৩৫), নিপা (৩০) ও শিশু বায়জিদ (৩)। ভোর রাতে শিশুর জন্য গরম পানি করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছিলেন টোটন।
এমএসএম / এমএসএম
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল