অভয়নগরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ৫
যশোরের অভয়নগরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকদ্রব্যসহ পাঁচ কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার বৌবাজার এলাকায় মাদক কারবারি মমিন উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার বুইকারা গ্রামের মৃত হাসিমের ছেলে মাদক কারবারি মমিন উদ্দিন (৪০), একই গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সালাম (৩৯), আবুল বাশারের ছেলে জালাল হোসেন (৩৮), কুবাতের ছেলে ইমন (২৩) এবং রশিদুলের ছেলে নাঈমুর রহমান জয় (২৩)। এ সময় উদ্ধার করা হয় ৪০ লিটার দেশীয় মদ, একটি বিদেশি ছুরি, ৫টি মোবাইল ফোন, নগদ ৪ হাজার ৭৩৫ টাকা, ৫টি বিদেশি মদের বোতল এবং একটি বেসবল ব্যাট।
বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে উপজেলার বৌবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি চৌকস দল অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য ও নগদ টাকাসহ বিভিন্ন অবৈধ মালামাল উদ্ধার করা হয়। আটক ৫ কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত