কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাংচুর, থানায় অভিযোগ
লালমনিরহাটের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে মনু মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আক্তারা বেগম নামে এক নারী।
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের সদরপাড়া এলাকার আইয়ুব আলীর স্ত্রী আক্তারা বেগমের গৃহপালিত গরুর একটি বাছুর একই এলাকার সিরাজুল ইসলামের বাড়িতে গেলে তারা অন্যায়ভাবে উক্ত বাছুরটিকে মারপিট করে এবং অশ্লীলভাষায় গালিগালাজ করে। তখন আক্তারা বেগম প্রতিবাদ করিলে বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে মনুমিয়া ও সিরাজুল ইসলাম গং অন্যায়ভাবে আক্তারা বেগমের বসতবাড়িতে প্রবেশ করে ঘরের টিনের বেড়া ভাংচুর করে। পরবর্তীতে আক্তারা বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে মনু মিয়া বলেন, আমরা কোনো বসতবাড়ি ভাংচুর করিনি। এটা সাজানো ঘটনা।
অভিযোগের বিষয়ে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জামান / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার