ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে কাওয়ালী ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪-১০-২০২৪ দুপুর ৪:২

চাঁপাইনবাবগঞ্জে ‘ছাত্র-জনতার মঞ্চ’ আয়োজিত কাওয়ালী ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে কাওয়ালি ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মো এনায়েতুল্লাহ । 

প্রথমেই শিশুরা পরিবেশন করে একটি ইসলামি সংগীত। মহানন্দা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা পরিবেশন করেন জাতীয় সংগীত। পরে ঢাকার জনএম্পেয়ার, রাজশাহী শিল্পী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের সন্ধানী ও ফোয়ারা সাংস্কৃতিক সংসদ সংগীত পরিবেশন করে। এছাড়া অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল গম্ভীরা।  

অনুষ্ঠানে ছাত্র-জনতার মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ ও সদস্য সচিব আব্দুল্লা আল মারুফসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈষব্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয় উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ ছাত্র-জনতার মঞ্চের ব্যানারে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কাওয়ালী ও নাশিদ’ সন্ধ্যার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জে ব্যতিক্রমী অনুষ্ঠানে সরকারি কলেজের মাঠ লোকে ভর্তি হয়ে যায়। রাত সাড়ে ১০টা পর্যন্ত কাওয়ালী ও নাশিদ সন্ধ্যা চলে।

জামান / জামান

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা