মিরসরাইয়ের রূপসী ঝরনা থেকে দুই পর্যটকের মৃতদেহ উদ্ধার
চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝরনা এলাকা থেকে দুই পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকালে ওই দুই পর্যটক নিখোঁজ হওয়ার পর দুপুরে ঝরনার কূপ থেকে মৃত অবস্থায় উদ্ধার তাদের করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে ১৩ পর্যটকের একটি দল রূপসী ঝরনা এলাকায় যান। এদের মধ্যে পা পিছলে দুই পর্যটক নিখোঁজ হলে মিরসরাই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। বেলা ১১টা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঝরনার কূপে নিখোঁজ পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে ঝরনার গভীর কূপ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
নিহতদের নাম মুসফিকুর রহমান (২১) এবং মাহবুব রহমান মুস্তাকিম (২১)। তারা নারায়ণগঞ্জ সদর এলাকার আতিকুর রহমানে ছেলে মুসফিকুর রহমান ও একই এলাকার মুহাম্মদ মুরাদের ছেলে মাহবুব রহমান।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, উপজেলার ওয়াহেপুর ইউনিয়নের পাহাড়ে অবস্থিত রূপসী ঝরনায় দুই পর্যটক নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে একটি ডুবুরি দলকে উদ্ধারকাজে পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
এমএসএম / জামান
উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় নাজেরা ও হিফজ সবক প্রদান অনুষ্ঠান
রাণীনগরে ২ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট
বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত
সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২
সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ
ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য
শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত
আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে
জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী