চালু হলো যবিপ্রবির নবনির্মিত দুই আবাসিক হল
কেক কাটা, আলোচনা সভা ও নৈশভোজের মধ্যদিয়ে চালু হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নবনির্মিত মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ ছাত্র হল এবং বীরপ্রতীক তারামন বিবি ছাত্রী হল। শিক্ষার্থীদের দেয়া কথা রাখতে গত মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধায় মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ হলের ডাইনিং রুমে প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. আব্দুর রউফের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ।
আলোচনা অনুষ্ঠানে আবাসিক শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনা করছি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়তে চাই। বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য অনেক, এখানে ক্লাসে বন্ধুত্ব আর হলে থাকতে গিয়ে বন্ধুত্ব দুইটারই বিরাট পার্থক্য আছে। হলের বন্ধুত্বটা আত্মিক পর্যায়ে রুপ নেয়। বৈচিত্র্য মানুষের মাঝে হলের শিক্ষার্থীদের এডাপ্টেশন ক্ষমতা অনাবাসিক শিক্ষার্থীদের চেয়ে অনেক বেশি। পরিবারের ভাইদের মধ্যে মাঝে মাঝে অনেক সময় ঝগড়াঝাটি হয় তেমনি এখানেও এমনটা হওয়ায় স্বাভাবিক। তবে এক্ষেত্রে আমাদেরকে ধৈর্য্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে।
হলের সূচনা পর্বে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ও মুনশি মেহেরুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থীবৃন্দ।
মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ হলের আনুষ্ঠানিকতা শেষে উপাচার্য বীর প্রতীক তারামন বিবি হলে উপস্থিত হন। সেখানে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় হল চালুর কার্যক্রম। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন নির্দেশনা মূলক বক্তব্য দেন। এ সময় উক্ত হলের প্রভোস্ট মোছা. আফরোজা খাতুন, সহকারী প্রভোস্ট বৃন্দ ও হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য