ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছার পত্রিকা পরিবেশক সাইদুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী শনিবার


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৪-১০-২০২৪ বিকাল ৬:২২
চৌগাছার একমাত্র পত্রিকা পরিবেশক মাওলানা সাইদুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী শনিবার। ২০১৯ সালের এই দিনে ৭৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
 
মরহুমের ছেলে বর্তমান পত্রিকা পরিবেশক শফিকুল ইসলাম জানান, পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার গ্রামের বাড়ি ইছাপুর দেওয়ানপাড়া জামে মসজিদে বাদ মাগরিব মিলাদ, দোয়া ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। দোয়া অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, পত্রিকা পাঠক, পিতার বন্ধুমহলসহ সকলকে উপস্থিত থাকার জন্য তিনি অনুরোধ করেছেন। 
 
মরহুম মাওলানা সাইদুল ইসলাম সীমান্তবর্তী উপজেলা চৌগাছার একমাত্র পত্রিকা পরিবেশক ছিলেন। মহান মুক্তিযুদ্ধের আগে থেকেই অর্থাৎ ১৯৬৭ সাল থেকে তিনি চৌগাছায় পত্রিকা পরিবেশকের ব্যবসা শুরু করেন। তার কল্যাণে চৌগাছাবাসী যুগ যুগ ধরে স্থানীয় সকল দৈনিক পত্রিকাসহ জাতীয় সব ধরনের পত্রিকা পড়ার সুযোগ পেয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত সাইদুল ইসলাম সততার সাথে ব্যবসা পরিচালনা করেছেন। তার মৃত্যুর পর ছেলে শফিকুল ইসলাম পিতার রেখে যাওয়া ব্যবসাকে আগলে রেখেছেন।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়