ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

জেলা পরিষদ সদস্য ও ওবায়দুল কাদেরের ভগ্নিপতির ওপর হামলা


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ৪-১০-২০২৪ রাত ১০:৪৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাবেক জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভগ্নিপতি মনিরুজ্জামান মনিরকে (৫৫) প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের চরহাজারী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় তাকে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি পিটিয়ে ও মাথায় কুপিয়ে রক্তাক্ত করে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

মনিরুজ্জামান মনির নোয়াখালী জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ভগ্নিপতি বলে জানা গেছে।

ভুক্তভোগীর ভাতিজা রাজীব অভিযোগ করে জানান, তার কাকা পরিবারের সদস্যদের সঙ্গে উপজেলার বসুরহাট বাজারের ৩নং ওয়ার্ডের নিজ বাসায় থাকতেন। শুক্রবার দুপুরের দিকে নিজের গ্রামের বাড়ি উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় জুমার নামাজ পড়তে যান। নামাজ পড়ে ফেরার পথে উপজেলার চরহাজারী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর অস্ত্রধারীরা প্রকাশ্যে তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় কুপিয়ে গুরুতর আহত করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা শহর মাইজদীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। তবে পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেয়া হবে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর