ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদী জেলা কারাগার থেকে লুণ্ঠিত রাইফেল উদ্ধার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ১১:২৭

নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া একটি রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী। জেলার পলাশ উপজেলার ঘোড়াশালের পাইকগাছা এলাকার নির্মাণাধীন একটি পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। শুক্রবার (৪ অক্টোবর) নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের সেনা ক্যাম্পে পুলিশের কাছে উদ্ধার হওয়া অস্ত্রটি হস্তান্তর করে সেনাবাহিনী। ২৮ ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) ছামিউল হকের কাছে অস্ত্রটি হস্তান্তর করেন।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ গণমাধ্যমকে জানান, গত ২৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে গোপন সূত্রে খবর পাওয়া যায়- পলাশ উপজেলার ঘোড়াশালের পাইকগাছা এলাকায় নির্মাণাধীন পরিত্যক্ত একটি বাড়িতে অস্ত্র রয়েছে, যা অত্যাধুনিক অস্ত্র বলে সূত্র দাবি করে। ওই তথ্যের ভিত্তিতে ২৮ ইস্ট-বেঙ্গলের মেজর জিহান উদ্দিন আহমেদ খানের নেতৃত্বে ওই এলাকায় একটি বিশেষ টহল দল তল্লাশি অভিযান চালায়।সেখানে আনুমানিক দুই ঘণ্টা তল্লাশি করার পর মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ও ম্যাগাজিন ছাড়া একটি রাইফেল বিডি-০৮ (বডি নং- এল-০৮০৭৮৩) উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রটি গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে লুণ্ঠিত অস্ত্র বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযানকালে কোনো দুষ্কৃতকারী বা সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

অস্ত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সারোয়ার আলম, লেফটেন্যান্ট কাজী সাদমান, ক্যাপ্টেন দ্বীন মোহাম্মদ প্রমুখ।

এমএসএম / জামান

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন