ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোনা-২ আসনে বিএনপির দুর্দিনের কান্ডারী ডাঃ মোঃ আনোয়ারুল হক বিজয়ী


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-২-২০২৬ বিকাল ৭:৫৩

নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাঃ মোহাম্মদ আনোয়ারুল হক ১ লক্ষ ৪ হাজার ৩২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনে ১৭২টি (নেত্রকোনা- ১২৩টি ও বারহাট্টা- ৪৯টি) কেন্দ্রে প্রাপ্ত ভোটের তথ্য অনুযায়ী- ধানের শীষ প্রতীকে অধ্যাপক ডাঃ মো. আনোয়ারুল হক ১ লক্ষ ৭১ হাজার ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  শাপলা কলি প্রতীক নিয়ে ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির ফাহিম রহমান খান পাঠান পেয়েছেন ৬৭ হাজার ৩৬৭ ভোট, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল কাইয়ূম পেয়েছেন ১৫ হাজার ২২০ ভোট, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা পেয়েছেন ৪ হাজার ৮৪৫ ভোট এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীক নিয়ে মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহী পেয়েছেন ২ হাজার ২০ ভোট।

বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ডাঃ মোহাম্মদ আনোয়ারুল হক ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'এ বিজয় নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলাবাসীর বিজয়। আমি সবার সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।'

তিনি আরও বলেন, 'বিএনপি-ই আমার জীবন, বিএনপি-ই আমার সাহস। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজীবন রাজনীতির মাঠে জনগণের সেবক হিসাবে থাকতে চাই।'

দলীয় সূত্রে জানা গেছে, অধ্যাপক ডাঃ মোহাম্মদ আনোয়ারুল হক ২০১২ সালে জেলা বিএনপিতে সক্রিয়ভাবে যুক্ত হন। দলের দুঃসময়ে তার রাজনৈতিক জীবনের শুরু হয়। আওয়ামীলীগ সরকারের শাসনামলে তিনি একাধিক মামলার আসামি হন তিনি এবং তখন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনা-২ আসন থেকেই ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বশেষ ২০২৫ সালের ৩০ আগস্ট দলীয় কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।

দলীয় তৃনমুল নেতাকর্মীদের মতে, দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যাক্তি হিসাবে এই আসনে তার শক্ত অবস্থান তৈরি হয়েছিল। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন পেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

আরমান / আরমান

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা