ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

সুনামগঞ্জে বিএনপির বাজিমাত


ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি photo ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-২-২০২৬ বিকাল ৭:৪৯
সুনামগঞ্জের রাজনৈতিক মানচিত্রে দীর্ঘ ১৭ বছর পর বড় পরিবর্তন এসেছে। জেলার পাঁচটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় নেতাকর্মীরা একে “ঐতিহাসিক প্রত্যাবর্তন” হিসেবে উল্লেখ করছেন। চারটি আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থীরা এবং একটি আসনে ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী।
‎সুনামগঞ্জ—১
‎ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ নিয়ে গঠিত আসনে বিএনপির কামরুজ্জামান কামরুল পেয়েছেন ১,৬১,৭৭৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা তোফায়েল আহমদ খান পেয়েছেন ৯২,৯৬৬ ভোট। ‎নেজামে ইসলাম বাংলাদেশ–এর প্রার্থী পেয়েছেন ১,১৮৪ ভোট। ‎গণভোটে হ্যাঁ ভোট ১,৪২,৮১৩ এবং না ভোট ৬৯,৬৯৪।
‎সুনামগঞ্জ—২
‎বিএনপির নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৯,৫২২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩,২২০ ভোট।
‎বাংলাদেশ কমিউনিস্ট পার্টি–এর নিরঞ্জন দাস পেয়েছেন ১,২৩২ ভোট। ‎ভোটার উপস্থিতি ছিল ৫৪.৭৩ শতাংশ। গণভোটে হ্যাঁ ৬৭,৪১০ এবং না ৭০,৮২৩ ভোট।
‎সুনামগঞ্জ—৩
‎বিএনপির মোহাম্মদ কয়ছর আহমেদ পেয়েছেন ৯৭,৩১৩ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ৪২,২২৬ ভোট। ‎বাংলাদেশ খেলাফত মজলিস–এর প্রার্থী পেয়েছেন ১৪,২০৩ ভোট।
‎আমার বাংলাদেশ পার্টি–এর প্রার্থী পেয়েছেন ৪,৯৩৭ ভোট। ‎ভোটার উপস্থিতি ছিল ৪৪.০৭ শতাংশ। গণভোটে হ্যাঁ ৯৩,২৭৪ এবং না ৪৫,৪১৯ ভোট।।
‎সুনামগঞ্জ—৪
‎১১৬ কেন্দ্রের মধ্যে ১১৫টির ফলে বিএনপির নূরুল ইসলাম নূরুল পেয়েছেন ৯৮,০৯২ ভোট।
‎বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর মো. সামছ উদ্দিন পেয়েছেন ৭৫,৭৭৫ ভোট। ‎স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন পেয়েছেন ২৬,৩০৭ ভোট। ‎জাতীয় পার্টি–এর প্রার্থী পেয়েছেন ১,৭৮৯ ভোট। ‎ভোটার উপস্থিতি ছিল ৫৬.৩০ শতাংশ। গণভোটে হ্যাঁ ১,২৩,৮২৯ এবং না ৫৩,৯১৮ ভোট।
‎সুনামগঞ্জ—৫
‎বিএনপির কলিম উদ্দিন আহমেদ মিলন পেয়েছেন ১,৫১,৯১৫ ভোট। ‎নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম পেয়েছেন ১,০২,১২১ ভোট। ‎বাংলাদেশ খেলাফত মজলিস–এর প্রার্থী পেয়েছেন ২,২৭৮ ভোট।
‎‎ন্যাশনাল পিপলস পার্টি–এর প্রার্থী পেয়েছেন ৪৩৩ ভোট। ভোটার উপস্থিতি ছিল ৫০.০১ শতাংশ। গণভোটে হ্যাঁ ১,৪৭,৯২৪ এবং না ৭৬,৫৩০ ভোট।
 
‎শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও প্রতিক্রিয়া
‎বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত জেলার ৭২০টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার পর জেলা বিএনপির কার্যালয়সহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ‎দলীয় নেতারা বলেন, “এই বিজয় জনগণের প্রত্যাশার প্রতিফলন। দীর্ঘ সময় পর সুনামগঞ্জে বিএনপির পূর্ণ প্রত্যাবর্তন ঘটেছে। তাই সুনামগঞ্জের নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমে যারা দায়িত্ব পালন করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সবার অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আরমান / আরমান

সিলেটের ১৯টিতেই বিএনপি জয়জয়কার, একটিতে খেলাফত মজলিস বিজয়ী

মাদারীপুর-২ আসনে বিএনপি প্রার্থী জাহান্দার আলী জাহান বিজয়ী

রাজস্থলীতে ১২টি কেন্দ্রে ফলাফল ঘোষণা

শরীয়তপুরের ৩টি আসনেই বিএনপি প্রার্থীর বিজয়

মাদারীপুর-১ (শিবচর) আসনে রিকশার জয়

চাঁদপুরের ৪টিতে বিএনপি বিজয়ী, একটিতে স্বতন্ত্র

হবিগঞ্জ-১ আসনে বড় ব্যবধানে জয়, ড. রেজা কিবরিয়ার প্রতি ভোটারদের আস্থা

নবীনগর আসনে হাড্ডাহাড্ডি ভোটে মান্নানের জয়

রাজশাহী-২ আসনে ২৮ হাজার ভোটের ব্যবধানে মিনুর জয়

শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদুল ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী

নওগাঁ-৪ আসনে বিএনপির প্রার্থী ডাঃ টিপু বিপুল ভোটে বিজয়ী

রাজশাহী-৪ আসনে জয় পেলেন আব্দুল বারী সরদার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে বিএনপি’র একক আধিপত্য