আশুলিয়ায় নারীর খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত
সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজার চৌরাস্তা এলাকায় পরিত্যক্ত পৃথক দুটি কাগজের কার্টন থেকে খণ্ডিত মৃতদেহের পরিচয় শনাক্ত করেছে পিবিআই। ঢাকা জেলা পিবিআই কর্মকর্তা বলেন, খণ্ডিত লাশের আঙুলের ছাপ সংগ্রহ করার পর ওই নারীর পরিচয় শনাক্ত হয়।
নিহত লাভনী আক্তার (২ঌ) নরসিংদীর পলাশ থানার কাজৈর গ্রামের হাজীবর মিয়ার মেয়ে। গত বৃহস্পতিবার ওই নারীর মস্তকবিহীন তিন খণ্ড লাশ উদ্ধার করে পুলিশ। ওই নারীর মাথার খোঁজ করছে পুলিশ।
দোকানের মালিক জমির উদ্দিন বলেন, আমি কাপড়ের দোকান করি। সকালে দোকান বন্ধ করে বিক্রির জন্য কাপড় কিনতে গিয়েছিলাম। বিকাল সাড়ে ৪টার দিকে দোকান খুলতে এসে দেখি দোকানের সামনে দুটি কার্টন পড়ে আছে। পরে স্থানীয়দের জানালে থানায় খবর দেয়া হয়। পুলিশ এসে কার্টন খুলে লাশ দেখে। আমি এর বেশি কিছু জানি না।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকার একটি দোকানের সামনে থাকা চৌকির নিচ থেকে একটি ও চৌকির ওপর থেকে একটি, মোট দুটি কাগজের কার্টন উদ্ধার করা হয়। কার্টনের একটি খুলে নারীর মাথাবিহীন দুই পা বিচ্ছিন্ন মৃতদেহ পাওয়া যায়। অপর কার্টন খুলে বিচ্ছিন্ন করা দুই পা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে নারীর মাথাবিহীন তিন খণ্ড মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা ওই স্থানে কার্টন ফেলে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক প্রবীর ভট্টাচার্য বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি কার্টন উদ্ধার করে যৌথবাহিনীর উপস্থিতে খোলা হয়। একটি কার্টনে গলা থেকে কোমর পর্যন্ত, অপর একটি কার্টনে দুই পা ছিল। তবে এখনো মাথার অংশ পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, মাথার অংশের খোঁজ চলছে। আপাতত পরিচয় মিলেছে। আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলেও জানান প্রবীর ভট্টাচার্য।
এমএসএম / জামান
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ