দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা’ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু করে লেবুখালী-বাউফল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন- দুমকি উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান রিপন, অধ্যক্ষ জামাল হোসেন, অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।
জামাল আহমেদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, মাওলানা মামুনুর রহমান, জহিরুল ইসলাম, জিএম ইউছুফ আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইখতিয়ার উদ্দিন শাহীন, শাহজাহান সরদার, সহকারী শিক্ষক আমির হোসেন প্রমুখ। বৃষ্টি উপেক্ষা করে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধানসহ শিক্ষক প্রতিনিধি, দুমকি প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শিক্ষক দিবসের সূচনা, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষাব্যাবস্থা জাতীয়করণের দাবি জানান।
এমএসএম / জামান
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন