মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের প্রধান কার্যালয় উদ্বোধন
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদর বাজারের মোল্লা টাওয়ারের তৃতীয় তলায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে একজন নওমুসলিম ও একটি অসহায় পরিবারকে উন্নয়ন ফোরামের সভাপতি কাতার প্রবাসী ঝলম গ্রামের কৃতী সন্তান সমাজসেবক দানবীর মো. জসিম উদ্দিনের পক্ষ থেকে নগদ অর্থ দেয়া হয়।
উন্নয়ন ফোরামের প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপতি জামায়াত নেতা এটিএম শওকত হোসেন বিপ্লব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমতি-২ ও ৪-এর সাবেক পরিচালক রোটারিয়ান ও মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উপদেষ্টা মো. আব্দুল খালেক মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন- মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন, মনোহরগঞ্জ কেরামতিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. জিন্নত আলী, আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হোসেন, মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও উন্নয়ন ফোরামের কার্যনির্বাহী সদস্য শিবিবর আহম্মেদ, মাওলানা হাবিবুর রহমান, ফোরামের নির্বাহী সদস্য জাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, সাবেক যুবদল নেতা মো. জাহাঙ্গীর আলম, যুবদল নেতা হাসান পাটোয়ারী, ওমর ফারুক, আব্দুল্লাহ আল রাহান। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, ২০২৩ সালে উন্নয়ন ফোরাম ২২ জন নির্বাহী সদস্য নিয়ে একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক সংগঠন হিসেবে পরিচালিত হয়। আমরা গরিব-অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করেছি। আমাদের সংগঠন সব সময় মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কাজ করবে। এজন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি।
উন্নয়ন ফোরামের সভাপতি মো. জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এটিএম শওকত হোসেন বিপ্লব, মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সোহাগসহ ১০০ জন সদস্য নিয়ে পরিচালিত হচ্ছে।
জামান / জামান
মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান
পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি
প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ
শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল
পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলায় জড়িত সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোহনগঞ্জে সবজির বাজারে ১০০ টাকা কিছুই না
ভূরুঙ্গামারীতে উপজেলাপ্রকৌশলীর বিদায় ও নবযোগদান