ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ২:১৮

ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কার্যক্রমকে সুসংগঠিত করে সন্দ্বীপ পৌর বিএনপিকে শক্তিশালী করতে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় সন্দ্বীপ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক আহসানুল কবির রিপন তালুকদার। সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব মো. আবুল বশার।

সভা শুরুর প্রাক্কালে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা কার্যালয়ে জড়ো হন। সভায় পৌর বিএনপির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুর রহমান শামীম, সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন, মাহবুবুল আলম শিমুল, মো. মাঈন উদ্দিন ও আকতার হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আকরাম হাসান। এ সময় পৌর বিএনপির প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।

সভায় দীর্ঘ ১৫ বছর দলীয় নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার হওয়ার কারণে দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ না করতে পারলেও দলের দুঃসময়ে যারা সাহসী ভূমিকা রেখেছিলেন, তাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে দলের শক্তি বৃদ্ধি করতে সবাই জোরালো বক্তব্য রাখেন। সিনিয়র নেতৃবৃন্দরা সেভাবে অগ্রসর হবেন বলে সিদ্ধান্ত নেন।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ