পিরোজপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) পিরোজপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সার্কিট হাউস থেকে র্যালিটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
আরো বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ফিরোজ রব্বানী, সিভিল সার্জনের পক্ষে ডা. মো. আরিফ হাসান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. হাবিবুল্লাহ হাওলাদার, সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম, পিরোজপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াসুর রহমান, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ, ১১১নং মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আরজু প্রমুখ।
সভায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষা অফিসার, সাংবাদিক ও বিভিন্নস্থরের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার