বড়লেখায় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সহাকরী শিক্ষকদের মানববন্ধন
মৌলভীবাজারের বড়লেখায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ব শিক্ষক দিবসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানোরে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে চার শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সহকারী শিক্ষক জাহেদ আহমেদর সভাপতিত্বে ও মো. ইমদাদুল হক ইমন এবং ফারুক আহমেদের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক তৌফিকুল ইসলাম আবির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক মঞ্জু লাল দে, আব্দুল শাকুর খান, কায়েদে আজম, আতাউর শামীম, মীর মুহিবুর রহমান, বদরুল ইসলাম, বদর উদ্দিন, মনির উদ্দিন, নুরুল ইসলাম, এমরান হোসেন নামুন, লায়েক আহমেদ, মানিক দেবনাথ, সুয়েব আহমেদ চৌধুরী, সায়েরা বেগম, কুলসুমা বেগম, জুবের আহমেদ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক জামিল আহমেদ এবং গীতা পাঠ করেন মিলন কান্তি দাস।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। অথচ দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। শিক্ষাব্যবস্থার উন্নতি করতে হলে সবার আগে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করতে হবে। দশম গ্রেড বাস্তবায়ন করা হলে সহকারী শিক্ষকদের সঠিক মূল্যায়ন করা হবে। তারা অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নে সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এমএসএম / জামান
ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হামলা, থানায় মামলা দায়ের
নবীনগরে চেয়ারম্যানের ওপর হামলা:দোকান ভাংচুর, থানায় মামলা
ধুনটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
শেরপুরে বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা
যশোরে শাশুড়িকে জবাই করে বস্তাবন্দী পুত্রবধূ আটক
মোহনগঞ্জে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে গরুকে এলএসডি টিকা, খামারিদের স্বস্তি
মেহেরপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫
নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২
বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় বসতে পারল না জান্নাতি, এক বছর নষ্টের অভিযোগ